Thursday, May 3, 2012

আয় করুন এবার ঘরে বসেই ইন্টারনেট এর মাদ্ধমে।

আপ্নারা অনেকেই জানেন PTC(paid to click) সাইট সম্পরকে।PTC সাইট এর মদ্ধে CLIXSENSE হল সবচেয়ে বাল এক সাইট।আজই জইন করুন এই সাইট এ আর আয় করুন ডলার।জইন করতে এই লিঙ্ক এ ক্লিক করুন

Read more »

PTC হল প্রতারককে সাহায্য করা

এখানে PTC বা Pay to Click নিয়ে পোস্টের ছড়াছড়ি দেখে খারাপ লাগে। পিটিসি টাকা ইনকামের কোন সম্মানজনক পদ্ধতি বলে মনে হয় না কখনই। এটা সংঘবদ্ধ প্রতারককে সহযোগীতা করার একটা পদ্ধতি ছাড়া কিছুই না।
কিছুদিন আগে আমাদের দেশে বেশ কিছু কাজ আসতো, ছবি দেখে ওখানে যা লেখা আছে তা টাইপ করার কাজ। ছবির লেখাগুলো খুব সাধারণ আর দৈর্ঘ্যও খুব বেশি না – একটা কি দুইটা শব্দ। পাবলিক তো ভাবলো, আহ্ কি সহজ কাজ — টাকাও কামাইলো। কিন্তু ফলাফল হল বাংলাদেশের অনেক আইএসপি এখন ব্ল্যাক লিস্টেড এই কারণে। কারণটা কী? জানতে চান?
কারণ – এগুলো ছিল ক্যাপচা পূরণের কাজ। বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন বা পোস্ট করার জন্য স্প্যাম ঠেকানোর জন্য ক্যাপচা দেয়া হয়। উদ্দেশ্য হল অটোমেটিক কোন স্ক্রিপ্ট দিয়ে এখানে তাহলে স্প্যামারটা কিছু পোস্ট করতে পারবে না – কারণ অটোমেটিক স্ক্রিপ্ট এই ক্যাপচা পূরণ করতে অক্ষম। দুষ্টু স্প্যামাররা তখন সেই কাজ করার জন্য এই কাজ আউটসোর্সিং করলো। ওদের স্ক্রিপ্ট একটা করে ক্যাপচা নিয়ে আসে আর এখানকার লোক টাকার জন্য সেটা পূরণ করা মাত্র ওদের স্ক্রিপ্ট ওখানে একটা স্প্যাম পাঠিয়ে দেয়। কিন্তু দোষ হয় এখানকার আইপি’র। কারণ ওখানকার এডমিনরা দেখে যে, এখানকার আইপি থেকে এই ক্যাপচা পূরণ করে স্প্যাম পোস্ট করা হয়েছে।
এবার আসি পিটিসির ব্যাপারে। অ্যাডসেন্স কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে এজন্য। ইন্টারনেটে কোনো কম্পানি বিজ্ঞাপন দিলে সেটার জন্য পেমেন্ট দেয়ার সিস্টেমটা বেশ সুন্দর। তবে সেটা বলার আগে ইন্টারনেটের বদলে বাইরের বিজ্ঞাপনের কথা বলি …. … একটা বিলবোর্ডে বিজ্ঞাপন দিলে সেটার ভাড়া স্থানভেদে ভিন্ন হয়। ঢাকার ফার্মগেটের মত জায়গায় যেখানে প্রচুর লোক এই বিজ্ঞাপন দেখে সেখানে বড়সড় একটা বিলবোর্ডের ভাড়া মাসে লাখটাকার মত, আর একই বিলবোর্ড মিরপুর বা অন্য জায়গায় হলে সেটার ভাড়া ত্রিশহাজার টাকার মত। ভাড়ার এই তারতম্যের কারণ হল এই বিলবোর্ড কতজন সম্ভাব্য কাস্টমারের কাছে পণ্যটার কথা পৌঁছে দিচ্ছে সেটা। বেশি কাস্টমারের কাছে পৌঁছে দিলে চার্জ বেশি, আর কম কাস্টমারে চার্জ কম। একই কারণে বেশি প্রচারসংখ্যার পত্রিকায় বিজ্ঞাপনের চার্জ বেশি (বেশি লোকের কাছে পণ্যের বিজ্ঞাপন পৌঁছাচ্ছে)। প্রথম আলোর মত পত্রিকার প্রথম পাতায় একবার (অর্থাৎ ১ দিন) ৩*৫ বর্গইঞ্চি বিজ্ঞাপনের চার্জ লাখটাকা, কিন্তু একই বিজ্ঞাপন ৭ নম্বর পাতায় দিলে সেটার চার্জ ২০ হাজার — কারণটা একই … প্রথম বা শেষ পাতার বিজ্ঞাপন বেশি লোক দেখে, ভেতরের পাতার বিজ্ঞাপন দেখে কম মানুষ।
ইন্টারনেটে বিজ্ঞাপনের ক্ষেত্রে এই বিজ্ঞাপনের রেট আরো বেশি যুক্তিসংগত করা গেছে। শুধুমাত্র সম্ভাব্য কতজন ক্রেতা সেই বিজ্ঞাপন দেখছে সেটার উপর ভিত্তি করে এখানেও ভাড়া বা মূল্য পরিশোধ করা হয়। একটা বিজ্ঞাপনে ক্লিক করে এটা সম্পর্কে আরেকটু ডিটেইলস খোঁজ খবর নেবে শুধুমাত্র আগ্রহী ক্রেতা, অন্যরা এই ব্যাপারে আগ্রহী না হলে এটাতে ক্লিক করার মত কাজ করে সময় নষ্ট করবে না। যেমন: আমি যখন ক্যামেরা কেনার কথা চিন্তা করি তখনই শুধু বিভিন্ন ক্যামেরার বিজ্ঞাপনে ক্লিক করে স্পেসিফিকেশন দেখবো, কেনার চিন্তাভাবনা না থাকলে শুধু শুধু ক্লিক করে সময় ও ব্যান্ডউইড্থ নষ্ট করবো না। আবার, কখনো দেখা যায় ভুল ক্রমে কেউ একটা বিজ্ঞাপনে ক্লিক করে ফেলেছে – তখন দ্রুত সে ঐ সাইট থেকে বেরিয়ে যায়, বিজ্ঞাপনে কী লেখা আছে সেটা পড়ার দরকার বোধ করে না।
তাই ইন্টারনেটে বিজ্ঞাপন দাতাগণ এখানে বিজ্ঞাপনে কতগুলো ক্লিক হয়েছে সেটার উপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রকাশের সাইটকে মূল্য পরিশোধ করে। তবে আগ্রহী ক্রেতা তারাই যারা অন্তত ৩০ সেকেন্ড ঐ বিজ্ঞাপনটা দেখেন, এর চেয়ে কম দেখলে তিনি আসলে আগ্রহী ক্রেতা নন, ভুলক্রমে ঐ সাইটে ক্লিক করে ঢুকেছিলেন বলে ধরা হচ্ছে।
এইখানেই পিটিসি সাইটগুলো চিট করে। আপনি ক্লিক করে ঢুকছেন, ৩০ সেকেন্ড থাকছেন — কাজেই আপনি সম্ভাব্য ক্রেতা। এই ক্লিকের জন্য বিজ্ঞাপনদাতা সাইটকে পে করবে। আর সাইটওয়ালা আসলে অসৎ … … কারণ তার সাইটে আসলে জেনুইন ক্রেতা ক্লিক করে নাই, করেছে ভাড়া করা ক্রেতার অভিনেতা (আপনি)। তাই তার ইনকাম থেকে কিছু অংশ আপনার অভিনয়ের চার্জ হিসেবে দিয়ে দিচ্ছে।
একই কারণে একই বিজ্ঞাপনে একাধিকবার ক্লিক করা নিষেধ। কারণ সেখানে মূল বিজ্ঞাপনদাতার একজন সম্ভাব্য ক্রেতার জন্য একবারই মূল্য পরিশোধের কথা। আপনি একাধিকবার ক্লিক করলে সেটার জন্য সাইটওয়ালা চার্জ করবে এতে সাইটওয়ালাকে বিজ্ঞাপনদাতা এর জন্য টাকা তো দেবেই না উল্টা মিথ্যাবাদী বলবে আর ভবিষ্যতে বিজ্ঞাপনও দেবে না। তাই সাইটওয়ালারা এই অভিনেতা ক্রেতা আনার ব্যাপারে খুবই সতর্ক। একাধিক ক্লিক করলে পিটিসি একাউন্ট বাতিল … …. …. মিয়া প্রতারণার সহযোগী হতে হলে আরো স্মার্ট হতে হবে – সহযোগীতা করতে গিয়ে ওস্তাদরে ফাঁসায় দিবেন নি – আপনি বাতিল!
এই হইলো কাহিনী।
পুরাটা আমার কমনসেন্স থেকে লিখেছি। ভুল থাকতে পারে। থাকলে ধরিয়ে দিবেন আশা করছি … … আর সিদ্ধান্ত নিবেন – এই প্রতারণার সহযোগী হবেন কি না।

Read more »

টুইটার থেকে আয়ের ৪টি ওয়েব সাইট

২০০৮ এবং ২০০৯ সালজুড়ে সর্বাধিক বিস্তৃতি পাওয়া অনলাইন সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টুইটার। শুধু স্ট্যাটাস আপডেট, তাও ১৪০ অক্ষরে সীমাবদ্ধ হওয়ার পরও টুইটারের জনপ্রিয়তার কোনো কমতি নেই। এর মূল কারণ হচ্ছে রিয়েল টাইম। মানুষ তাৎক্ষণিক সংবাদটা আগে চায়। আর ছোট ছোট আপডেট জানার জন্য টুইটারই সবচেয়ে উপযুক্ত। টুইটারের জনপ্রিয়তার এটাই অন্যতম কারণ।
টুইটারের আরেকটি মজার ব্যাপার হচ্ছে, আপনার যদি প্রচুর সংখ্যক ফলোয়ার বা অনুসারী থাকে, তাহলে আপনি টুইটার থেকে টাকা আয়েরও ব্যবস্থা করতে পারবেন। অবশ্য কাজটি মোটেই সহজ নয়। শুধু ফলোয়ার থাকলেই হবে না, আপনার থাকতে হবে হিউম্যান ফলোয়ার। অর্থাৎ, বট ফলোয়ার থাকলে আপনি বিভিন্ন ওয়েবসাইটে টুইটার থেকে টাকা আয়ের উদ্দেশ্যে সাইন আপ করতে পারবেন ঠিকই, তবে টাকা তেমন একটা আসবে না। কেননা, বট আপনার লিংকে ক্লিক করলেও সে রেজিস্ট্রেশন করবে না।
যাই হোক, আসুন জেনে নিই ৪টি ওয়েবসাইটের কথা যারা আপনাকে আপনার টুইটার একাউন্ট থেকে টাকা আয়ের ব্যবস্থা করে দিতে পারে।
Sponsored Tweets
পাঠকদের মধ্যে কেউ যদি IZEA Inc. এর নাম শুনে থাকেন, তাহলে বুঝতেই পারবেন স্পনসর্ড টুইটস কোম্পানিটির অবস্থান। আইজিয়া ইনকর্পোরেটেড অনলাইনে আয়ের ক্ষেত্রে একটি বিশাল মার্কেট ধরে রেখেছে। বেশ কয়েকটি সমৃদ্ধ মার্কেটপ্লেসও রয়েছে এদের। তাই প্রথম যখন আইজিয়া কর্তৃক sponsored tweets এর ঘোষণা দেয়া হয়, তখন মোটামুটি নাড়া পড়ে যায় ইন্টারনেট জগতে।
স্পনসর্ড টুইটস প্রতিটি সফল আপডেটের জন্য বরাবর ১ ডলার দিয়ে থাকে। তবে আপনি চাইলে যেকোনো সময় এই দাম কমাতে বা বাড়াতে পারবেন। উল্লেখ্য, দাম কম রাখাই ভালো, কেননা এতে করে বিজ্ঞাপনদাতা বেশি পাওয়া যায়। যখনই কোনো বিজ্ঞাপনদাতা আপনার টুইটার স্ট্রিমে বিজ্ঞাপন দিতে চান, আপনাকে তা ইমেইল করে জানানো হয়। আপনি ইচ্ছেমতো তা গ্রহণ বা বর্জন করতে পারবেন। প্রয়োজনে টুইটারের মেসেজটি নিজে নিজে লিখে নিতে পারবেন।
আপনি কোনো বিজ্ঞাপন গ্রহণ করলে তা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপডেট হবে এবং আপনার একাউন্টে পরবর্তী চব্বিশ ঘণ্টার মধ্যেই তার টাকা জমা হবে।
স্পনসর্ড টুইটস আপনাকে পেপালের মাধ্যমে টাকা দিয়ে থাকে। সর্বনিম্ন ৫০ ডলার হলে আপনি টাকা তুলতে পারবেন। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সুবিধাতো রয়েছেই।
ad.ly
ad.ly হঠাৎ করেই বেশ নাড়া ফেলে দিয়েছে ইন্টারনেট জগতে। এটি প্রায় নতুন একটি টুইটার অ্যাডভার্টাইজিং কোম্পানি। এদের কনসেপ্টও কিছুটা ভিন্ন। এরা আপনাকে সপ্তাহব্যাপী ক্যামপেইন অফার করবে। অর্থাৎ, টানা এক সপ্তাহের জন্য আপনি টাকা পেয়ে যাবেন যার বিনিময়ে প্রতিদিন আপনার একাউন্ট থেকে একটি করে স্ট্যাটাস আপডেট করা হবে। এক্ষেত্রে সপ্তাহব্যাপী ক্যামপেইনের জন্য কত টাকা নিবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবে। তবে ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি বুঝতে না পারেন কত টাকা অফার করা উচিৎ, ad.ly আপনাকে সাহায্য করবে।
ad.ly-এ রেজিস্ট্রেশন করে আপনাকে সুযোগ এর জন্য অপেক্ষা করতে হবে। সাধারণত প্রচুর সংখ্যক সক্রিয় ফলোয়ার না থাকলে এই কোম্পানি থেকে বিজ্ঞাপনদাতা পাওয়া যায় না। যদি আপনি পেয়ে যান, সেক্ষেত্রে আপনি তা গ্রহণ করতে পারবেন। গ্রহণ করার সময়ই আপনাকে নির্ধারণ করে দিতে হবে উইকলি ক্যামপেইনে আপনি কত দাবি করবেন। সেই মূল্য বিজ্ঞাপনদাতার কাছে যাবে এবং তারা যদি সম্মতি দেন, তাহলেই আপনার টুইটার একাউন্টে টানা ৭ দিন প্রতিদিন একটি করে স্পনসর্ড টুইট আপডেট হতে থাকবে।
ad.ly এর ওয়েবসাইট ঘেঁটে কত টাকা আয় হলে তা উঠানো যায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পেপালের মাধ্যমে টাকা পরিশোধ করে থাকে কোম্পানিটি।
be-a-magpie
be-a-magpie সাইটে রেজিস্ট্রেশন করার পর আপনার একাউন্টের অ্যাকসেস দিয়ে দিতে হবে এই সাইটটিকে। একসেস না দিলেও চলবে তবে একসেস দিয়ে দেয়াটাই ভালো। এর ফলে আপনাকে যখনই কোনো বিজ্ঞাপনদাতা sponsored tweet দিতে আগ্রহী হবে, তখনই বি-এ-ম্যাগপাই এটিকে লাইনে দাঁড় করিয়ে দিবে এবং সময়মতো আপডেট করে দিবে। উল্লেখ্য, আপনি চাইলে অবশ্যই প্রতিটি স্পনসর্ড টুইট আপডেট হওয়ার আগে দেখে নিতে পারবেন। এছাড়াও কতটি টুইটের বিপরীতে একটি করে স্পনসর্ড টুইট আপডেট হবে, তাও সিলেক্ট করে দিতে পারবেন আপনি। ন্যূনতম ৫টি আপডেট/১টি স্পনসর্ড টুইট হচ্ছে ratio।
বি-এ-ম্যাগপাই-এ তিন ধরনের স্পনসর্ড টুইট থাকে। পে-পার-ভিউ, পে-পার-ক্লিক এবং পে-পার-অ্যাকশন। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ধরনের টুইটের কী কাজ। আপনি এগুলোর যেকোনো একটি সিলেক্ট করে রাখতে পারেন অথবা সবগুলোকেই allow করে রাখতে পারেন। পছন্দ আপনার। বি-এ-ম্যাগপাই আপনাকে পেপালের মাধ্যমে টাকা পরিশোধ করবে। এ জন্য আপনার ন্যূনতম ব্যালেন্স হতে হবে ৫০ ডলার। আপনি আপনার ব্যালেন্স দিয়ে প্রয়োজনে বি-এ-ম্যাগপাই নেটওয়ার্কে অ্যাডভার্টাইজিংয়ের কাজেও লেগে যেতে পারেন। এছাড়াও রেফারাল অপশন তো রয়েছেই।
RevTwt
RevTwt অনেকটা বি-এ-ম্যাগপাই-এর মতোই। প্রতিটি ভ্যালিড ক্লিকের জন্য রেভিনিউ টুইট দিয়ে থাকে ০.০৪ ডলার থেকে ০.২০ ডলার। বিজ্ঞাপনী টুইট আপডেট হওয়ার আগে চাইলে আপনি দেখে নিতে পারবেন আপনার ড্যাশবোর্ড থেকে। এছাড়াও ইচ্ছে করলে স্বয়ংক্রিয় পদ্ধতিতেও বিজ্ঞাপনী টুইট পাওয়ামাত্র আপডেট করতে পারবেন আপনি।
রেভিনিউ টুইট পেপালের মাধ্যমে টাকা পরিশোধ করে থাকে। আপনার ব্যালেন্স ন্যূনতম ২০ ডলার হলেই আপনি টাকা পেয়ে যাবেন। এছাড়া চেকের মাধ্যমেও টাকা দিয়ে থাকে রেভিনিউ টুইট। সেক্ষেত্রে আপনাকে আপনার ব্যালেন্স ১০০ ডলার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
লক্ষ্যণীয়
টুইটার থেকে আয়ের ব্যাপারটি এখনও প্রায় নতুন। যেহেতু বাংলাদেশে এখনো টুইটার ততোটা জনপ্রিয়তা পায়নি, তাই প্রাথমিক দৃষ্টিতে এটিকে স্বপ্নের মতোই মনে হতে পারে। টুইটার থেকে বড় অংকের টাকা আয় করা সম্ভব। আমেরিকান সেলিব্রেটি Kim Kardashian তার প্রতিটি টুইট এর মাধ্যমে ad.ly থেকে $10,000 পান। তবে এটাকে আপনি অপ্রত্যাশিত আয় বলে ধরে রাখতে পারেন। কারন Kim Kardashian এর যেখানে ২০ লাখ এর বেশি ফলোয়ারস রয়েছে, সেখানে কয়েকশো ফলোয়ার্স দিয়ে আয় করার চিন্তাটা বোকামি। তবে ধীরে ধীরে বিপুল সংখ্যক সক্রিয় ফলোয়ার পেলে আপনিও আয় করতে পারেন টুইটার থেকে।

Read more »

এডসেন্স থেকে পিন না পেলে কি করবেন

যারা এডসেন্স ব্যবহার করেন তারা অনেকেই হয়তো ব্যাপারটা জানেন। তবুও শেয়ার করছি।
এডসেন্সে প্রথম ১০ ডলার পূরণ হবার পর গুগল থেকে আপনার ঠিকানায় পিন নম্বর পাঠাবে যা দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।চিঠি টি নরম্যাল ডাকে আসে, তাই ২৫ দিনের ভেতর আসার কথা থাকলেও আসতে ৩-৪ মাস লেগে যায়।অনেক সময় আসেই না (আমারটা)! আপনি মোট তিন বার এই পিনের জন্য আবেদন করতে পারবেন। আরেকটা কথা, প্রথম পিন ইস্যু হবার ৪ মাসের মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না করলে আপনার অ্যাকাউন্ট থেকে এড দেখানো বন্ধ হয়ে যাবে। আর পিন ইস্যু হবার ৬ মাসের মধ্যে ভেরিফাই না করলে অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে।
তাহলে ৩য় বার আবেদন করেও পিন না পেলে কি করবেন?
তখন গুগল আপনাকে ফরম পূরণ করতে বলবে যেখানে আপনাকে আপনার নাম (এডসেন্সে ঠিক যেটা দিয়েছেন), পাব্লিশার আইডি (উপরে ডান কোনায় পাবেন) এবং জাতীয় পরিচয় পত্রের বা ব্যাঙ্ক স্টেটমেন্টের(ব্যাংক অ্যাকাউন্টের নাম এডসেন্সে ব্যবহার করা নামের অনুরূপ হতে হবে) বা ইলেক্ট্রিসিটি বিলের স্কান করা ইমেজ চাইবে।
আমি তাদের কথামত ফরম পূরন করে শুধু জাতীয় পরিচয় পত্রের স্কান করা ইমেজ আপলোড করলাম। গুগল আমাকে ৩ ঘন্টার মধ্যে ইমেল করে জানালো যে আমার অ্যাকাউন্ট টি ভেরিফাই হয়ে গেছে। আর পিন ভেরিফিকেশনের দরকার নেই।
এরপর আমি ট্যাক্স ইনফরমেশনের প্রশ্ন গুলোর জবাব দিয়ে পেমেন্ট হোল্ড থেকে মুক্তি পেলাম।

Read more »

এক দিনে এক হাজার ফেসবুক ফ্যন

আমাদের অনেকের ওয়েব সাইটের ফেসবুক ফ্যন পেইজ রয়েছে কিন্তু চিন্তার বিষয় হল তেমন বেশি ফ্যন নেয়। আর তাই এই টিউন টি করা ।
** এই    লিংক এ গিয়ে  REGISTRATION  করে কাজ শুরু করে দিন । এর পরে দেখবেন আপনার ফ্যন এর অভাব নেই ।
FANSLAVE
** REGISTRATION করা হয়ে গেলে আপনার একাউন্ট LOGIN করুন ।
** এর পর Your Account >> Overview যান এখানে আপনার Credit ও Cash Amount দেখাবে । ডান পাশে add new fanpage এ আপনার ফ্যন পেইজ টি ঠিক করে নিন । বাম পাশে কয়েকটি ফ্যন পেইজ আসবে । আপনি যত বেশি পেইজ লাইক করবেন আপনার তত Credit ও Cash Amount বাড়বে । এই Credit ও Cash Amount দিয়ে ফ্যন বাড়তে থাকবে ।

Read more »

ইয়াহু এ্যান্সার

আমরা যারা মাইক্রোওয়ার্কারস এ কাজ করার উদ্দেশ্যে প্রবেশ করেছি তারা নিশ্চয়ই Yahoo answer শব্দটির সাথে পরিচিত। এই কাজটি সফলভাবে করতে পারলে আপনি পাবেন ২০-২৫ সেন্ট। তবে কাজের সঠিক প্রসেসিং জানা থাকলে কাজটি অত্যন্ত সহজে এবং অল্প সময়ে করতে সক্ষম হবেন। তবে অবশ্যই ইমপ্লোয়ারের চাহিদাকে পূরনের চেষ্টা করতে হবে সবসময়।
yahoo answer অনলাইন থেকে আয়, আমি সফল আপনিও হবেন ইনশাল্লাহ পর্ব ৪ (বিষয় ইয়াহু এ্যান্সার) | Techtunes
এবার আসুন কি চায় একজন ইমপ্লোয়ার?
এ ধরনের কাজে বেশিরভাগ ক্ষেত্রে একজন ইমপ্লোয়ার বলে যে, যিনি Yahoo answer এর কাজটি করবেন অবশ্যই তার একটি লেবেল টু সমৃদ্ধ আইডি থাকতে হবে। কেননা  Level 2 যুক্ত আইডি না হলে আপনি কখনই Dofollow লিংক ব্যবহার করতে পারেবেন না। এখানে ইমপ্লোয়ারের মূল উদ্দেশ্যই হচ্ছে Dofollow লিংক ব্যবহারের মাধ্যমে তার কোন সাইটের প্রচারনা চালানো। দ্বিতীয় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে যেকোন বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে যেটি আপনি Yahoo answer এ গিয়ে সার্চ করলেই পাবেন। তৃতীয় যেটি চাইতে পারে সেটি হচ্ছে উত্তরটি অবশ্যই ২০-৩০ শব্দ কিংবা বায়ারের ইচ্ছানুযায়ী হতে পারে। তবে এটি খুব সহজেই একাউন্ট করতে পারবেন এমএস ওয়ার্ড সফটওয়্যার এর মাধ্যমে।
কিভাবে হবে Level 2?
Yahoo answer এর মধ্যে বেশ কিছু ভাগ আছে যার একেক ভাগের সুযোগ সুবিধা একেক রকম। এখানে যেহেতু Level 2 সম্পর্কে বলা হয়েছে আমরা সেটিই বোঝার চেষ্টা করব। এটি অনেকটা ছোট গেমসের মত। আপনি যখন এখানে কাজ শুরু করবেন অর্থাৎ প্রশ্নের উত্তর দেয়া শুরু করবেন তখন আপনাকে দেয়া হবে ১০০ পয়েন্ট আর প্রতিটি উত্তরে পাবেন ২ পয়েন্ট তবে প্রতিদিন উত্তর দিতে পারবেন সর্বোচ্চ ২০ টি। পাশাপাশি আপনি যদি কোন প্রশ্ন করেন তবে আপনার মোট পয়েন্ট থেকে কাটা যাবে ৫ পয়েন্ট। এখানে আমরা যেহেতু Level 2 করার চেষ্টা করব সেহেতু প্রথমে কোন প্রশ্ন করব না। কেননা মাত্র কয়েকদিন যদি এখানে প্রশ্নের উত্তর দেই তবেই আমাদের পয়েন্ট ২৫০ ওভার করবে এবং আমরা পাব আমাদের কাঙ্খিত সেই স্থান Level 2। ও হ্যাঁ, আরকটি কথা তো বলাই হয়নি কখনো যদি আপনার কোন উত্তর Best answer হিসেবে গ্রহনযোগ্য হয় তবে আপনি পাবেন বোনাস ১০ পয়েন্ট। এবার নিজেই ভাবুন লেবেল টু করা খুব বেশি কষ্টকর হবে কিনা।
Level 2 সমৃদ্ধ একটি একাউন্ট থাকলে খুব সহজেই আপনি উপার্জন করতে পারেন প্রতিনিয়ত কিছু অর্থ পাশাপাশি আপনার নিজের সাইটের জন্যও মার্কেটিং করতে পারেন একইভাবে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন প্রশ্নের উত্তর অপ্রাসঙ্গিক কিংবা ঘন ঘন Dofollow লিংকের ব্যবহার না ঘটে। তা হলে গাইড লাইন অমান্য করার দায়ে আপনার একাউন্টটি হয়তো চিরদিনের জন্য বন্ধ করে দিবে Yahoo কতৃপক্ষ। যতটুকু জানি বলার চেষ্টা করেছি মাত্র এটুকু সঠিকভাবে অনুসরন করলে আপনিও মাইক্রোওয়ার্কারস থেকে আয় করতে পারবেন ইনশাল্লাহ।

Read more »

Earn money by microworkers

Microworkers  ইন্টারনেটে আয় করার একটি ভাল সাইট. প্রথমে এই সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে. তারপর এই সাইটের জবস্‌ সেকশনে ক্লিক দিলে বর্তমানে আয় করা যাবে এমন জব লিংক দেখা যাবে; এর মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে রেজিষ্ট্রেশনের মাধ্যমে $০.১০ থেকে $০.৬০ পর্যন্ত পাওয়া যায়. ক্ষেত্র বিশেষে প্রতিটি কাজের জন্য $৩ পর্যন্ত পাওয়া যেতে পারে. কায়েন্টের নির্দেশনা দেখে কাজ সমাপ্ত করার পর একাউন্টে dollar জমা হবে. এটি এক ধরনের ফ্রিল্যান্সিং কাজ এর মতো. ফ্রিল্যান্সিং সাইটে যেমন বায়ার বা কায়েন্ট জব পোস্ট করে তারপর ওয়ার্কার বা কন্ট্রাক্টর বিড করে কাজের জন্য মনোনিত হতে হয় এখানেও কান্টেয়ের নির্দেশনা মেনে কাজ করতে হয়. এখানে কাজ সমাপ্ত হওয়ার পর কায়েন্ট কাজ চেক করে তারপর একাউন্টে dollar জমা দেয়.

Read more »